কাব্যগ্রন্থ, নাটক বা সিনামা, প্রবন্ধ, কাব্য, গল্প - Jesan's personal storage Blog

Jesan's personal storage Blog

A personal storage

Tuesday, July 31, 2018

কাব্যগ্রন্থ, নাটক বা সিনামা, প্রবন্ধ, কাব্য, গল্প







  • কাব্যগ্রন্থ কাকে বলে ?
উত্তরঃ যে গ্রন্থে বহুসংখ্যক কবিতা/পদ্য/চরণ একত্রিত করা থাকে তাই হলো কাব্যগ্রন্থ ।
একজন কবি যখন অনেক কবিতা লিখেন তখন তিনি বাচাইকৃত/বিষয়ভিত্তিক কতগুলো কবিতা বাচাই করে তা পুস্তকাকারে অর্থাত্ কাব্যগ্রন্থ হিসেবে প্রকাশ করেন ।


  • নাটক বা সিনামা কাকে বলে ?
উত্তরঃ কোন গল্প বা বাহিনীকে কোন নাট্যকার যখন নাট্যরুপ দেয় আর পরিচালক কিছু কলা-কুশলীদের নিয়ে সেটা বাস্তবায়ন করে দর্শকদের দেখার উপযুক্ত করে পরিবেশিত করে তখনই তাকে নাটক বা সিনামা বলা হয়।


  • উপন্যাস কাকে বলে ?
উত্তরঃ উপন্যাস হলো গদ্যে লেখা দীর্ঘাবয়ব বর্ণনাত্মক কথাসাহিত্য। কবিতা, নাটক ও ছোটগল্পের ন্যায় উপন্যাস সাহিত্যের একটি বিশেষ শাখা।।।।উপন্যাসে পরিবেশ বর্ণনা, প্লট, চরিত্র, সংলাপ ইত্যাদি যখন মানুষের জীবনের কাহিনীকে সুন্দর ও স্বার্থকভাবে ফুটিয়ে তুলে তার মধ্যে জীবনের কোনো অর্থ বা ভাষ্য প্রকাশ করা হয়।।।


  • প্রবন্ধ  কাকে বলে ?
উত্তরঃ তথ্য বহুল রচনায় হলো প্রবন্ধ। যেখানে কোন চরিত্র থাকবে না। প্রবন্ধে বিভিন্ন অজ্ঞাত তথ্যসমূহ থাকে যার ফলে পাঠক তা সহজেই জানতে পারে ।


  • কাব্য কাকে বলে ?
উত্তরঃ ভাবসমৃদ্ধ সরস রচনাকে কাব্য বলে।।। ।বিষয় অনুসারে কাব্য বিভিন্ন নামে পরিচিত হতে পারে । যেমন - মহাকাব্য, ঐতিহাসিক কাব্য, আধুনিক কাব্য, গদ্যকাব্য, পদাবলী কাব্য ইত্যাদি


  • ছোট গল্প কাকে বলে ?
উত্তরঃ যে গল্প অর্ধ হতে এক বা দুই ঘন্টার মধ্যে এক নিশ্বাসে পড়ে শেষ করা যায় তাকে ছোট গল্প বলে।


No comments:

Post a Comment